hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ঘ. হজ্জ থেকে শিক্ষা:

হজ্জের জন্য হাজীদেরকে কত অর্থ খরচ করতে হয়! কত কষ্ট সহ্য করতে হয়! কত বিপদাপদ সম্মুখীন হতে হয়! এত কিছু করতে হয় কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে।

হজ্জ হল আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রকাশ এবং তাঁর প্রতি পূর্ণ আনুগত্যের নিদর্শন। হজ্জের মাধ্যমে নবী-রাসূল ও অতীত কালের নিষ্ঠাবান, পরহেজগার মহাপুরুষদের জীবনের কথা স্মরণ হয়। এতে করে তাদের প্রতি বিশ্বাস ও ভালবাসার বন্ধন আরও সুদৃঢ় হয়। তাছাড়া এর মাধ্যমে মুসলিমের মাঝে পারস্পারিক পরিচয় ও যোগাযোগের সুযোগ হয় যা তাদেরকে মুসলিম জাতির সামষ্টিক ও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।

এগুলো সবই ইসলামী জীবন ব্যবস্থার অতি চমৎকার বৈশিষ্ট্য। বিশেষত: মুসলিম জাতিসত্তার জন্য এক বিশাল লাভজনক দিক।

উপরোক্ত আলোচনায় অতি সংক্ষেপে ইসলামের মূল স্তম্ভ সমূহের সৌন্দর্যগুলো তুলে ধরা হল।