১
ইসলামের সৌন্দর্য
লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
১৬তম উদাহরণ: শুরা ব্যবস্থা
ইসলামী শরীয়তে ‘শুরা’ তথা পারস্পারিক পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে এবং যে সকল ঈমানদার সকল ধর্মীয়, বৈষয়িক, আভ্যন্তরীণ কিংবা বহির্গত সমস্যায় পারস্পারিক পরামর্শ করে সিদ্ধান্ত নেয় তাদের প্রশংসা করা হয়েছে ।
এটি একটি বড় মূলনীতি। সকল জ্ঞানী-গুণী ও বিজ্ঞ জনেরা এর উপযোগিতার ব্যাপারে একমত। সকলের মতে এটি এমন একটি বিষয় যা নির্ভুলভাবে অভীষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সবচেয়ে উত্তম ও যথোপযুক্ত মাধ্যম।
যে জাতি এই মূলনীতির আলোকে কাজ করেছে তারাই সমৃদ্ধি ও উন্নতির শিখরে উপনীত হতে পেরেছে।
যতই মানুষের জ্ঞানের প্রসরতা ঘটেছে ও চিন্তার দিগন্ত প্রসারিত হচ্ছে ততই তারা পারস্পারিক আলাপ-আলোচনা করার প্রয়োজনীয়তা ও মূল্য উপলব্ধি করছে। প্রাথমিক যুগের মুসলমানগণ ধর্মীয় ও জাগতিক উভয় ক্ষেত্রে এই মূলনীতি বাস্তবায়িত করেছিলেন বলেই তাদের সব কিছু ঠিক ছিল। তাদের অবস্থা ছিল উন্নয়ন ও সমৃদ্ধি মুখী। পক্ষান্তরে যখনই তারা এই মূলনীতি থেকে সরে দাঁড়ালো তখনই তাদের পতন শুরু হল। ধর্মীয় এবং জাগতিক উভয় ক্ষেত্রে আজ পর্যন্ত সে পতন অব্যাহত রয়েছে! যার করুণ পরিণতি বর্তমানে আপনি দেখতেই পাচ্ছেন।
অবশ্য পুনরায় যদি তারা তাদের দ্বীনের এই মূলনীতির দিকে ফিরে আসে তবে তারা আবারও সফল হবে ।