hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৩য় উদাহরণ: একতাবদ্ধভাবে জীবন যাপনের নির্দেশ

ইসলাম ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করতে নির্দেশ দেয়ার পাশাপাশি পারস্পারিক দ্বন্দ্ব ও মতবিরোধে লিপ্ত হওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

ইসলামের এই মূলনীতির প্রমাণে যথেষ্ট কুরআন ও সুন্নাহর দলীল বিদ্যমান।

সামান্য বিবেকবান মাত্রই অনুধাবন করতে সক্ষম যে, উক্ত নির্দেশের ফলে মুসলিম জাতি বিরাট ধর্মীয় ও বৈষয়িক কল্যাণ অর্জন করেছে। সেই সাথে অনেক বিপদাপদ ও ধ্বংস থেকে রক্ষা পেয়েছে।

একথাও কারো অজানা নয় যে, সত্যের উপর প্রতিষ্ঠিত কোন শক্তির অভ্যন্তরীণ দৃঢ়তা এ মূলনীতির উপরই নির্ভরশীল ।

একথা স্বতঃসিদ্ধ যে, ইসলামের প্রথম যুগের মুসলমানগণ এ মূলনীতির যথার্থ বাস্তবায়ন ঘটিয়েছিলেন এবং তার প্রতি অবিচল ছিলেন। তাদের মনে এ বিশ্বাস বদ্ধমূল ছিল যে, একতাই দ্বীনের প্রাণশক্তি। তাই তারা দ্বীনের উপর দৃঢ় থাকার পরেও নিজেদের সার্বিক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয় বরং তারা এমন সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছিলেন যে, অন্য কোন জাতি তাদের কাছাকাছিও পৌঁছতে সক্ষম হয় নি ।

এ বিষয়টি নিম্নের উদাহরণে আরও চমৎকার ভাবে ফুটে উঠবে।