১
ইসলামের সৌন্দর্য
লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
৫ম উদাহরণঃ ইসলামের বিধি-বিধানগুলো বিজ্ঞান ও যুক্তি সম্মত
এই মূলনীতির সত্যতা ফুটে উঠে এর মূল ও শাখা গত প্রতিটি বিধি-বিধানের মধ্যে। এগুলো যৌক্তিক, বিবেক সম্মত এবং খুব স্বাভাবিক। ইসলামের সব কিছুতেই রয়েছে সুশৃঙ্খলতার সুস্পষ্ট স্বাক্ষর। এটি স্থান-কাল-পাত্র ভেদে সর্বত্র সকলের জন্য প্রযোজ্য। ইসলাম প্রদত্ত যাবতীয় তথ্য নির্ভুল। অতীতের কোন গবেষণা ও বিশ্লেষণে তা মিথ্যা বা ভুল প্রমাণিত হয় নি, ভবিষ্যতেও হবে না। হওয়া অসম্ভব। বরং সঠিক বৈজ্ঞানিক বিশ্লেষণে সেগুলোর সত্যতা প্রমাণিত হয়েছে।
এটিও ইসলামের সত্যতার অন্যতম বড় প্রমাণ।
ন্যায় নিষ্ঠ গবেষকগণ প্রমাণ করেছেন যে, যত উপকারী জ্ঞান-বিজ্ঞান রয়েছে –চাই তা ধর্মীয় বিষয় হোক বা পার্থিব বিষয় হোক বা রাজনৈতিক বিষয় হোক সবই কোরআন-সুন্নাহর মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত।
মোটকথা, শরীয়তের এমন কোন বিধান বা আইন নেই যা বিবেক পরিপন্থী হতে পারে। বরং বিবেকবান ও বিচার-বুদ্ধি সম্পন্ন মানুষ মাত্রই শরীয়তের এ সব বিধানের কল্যাণকারীতা, সত্যতা এবং বিশুদ্ধতার সাক্ষ্য দেয়।
ইসলামের প্রতিটি আদেশ ও নিষেধ ইনসাফপূর্ণ। এখানে সামান্যতম জুলুম বা অবিচার নেই।
ইসলাম যত কিছুর নির্দেশ দিয়েছে সবই মানুষের জন্য কল্যাণকর। আর যে সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অবশ্যই মানুষের জন্য ধ্বংসাত্মক বা তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশী।
কোন সচেতন মানুষ ইসলামের হুকুম-আহকামগুলো ভালভাবে চিন্তা করলে অবশ্যই তার বিশ্বাস আরও মজবুত হবে এবং অনুধাবন করতে সক্ষম হবে যে, ইসলাম প্রজ্ঞাময় মহীয়ান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে অবতীর্ণ জীবন ব্যবস্থার নাম।