hadith book logo

আল আকসা মসজিদের ইতিকথা

লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

৭. হযরত সুলাইমান (আঃ) এর যুগ

সুলাইমান (আঃ) জেরুসালেমে জন্মগ্রহণ করেন। বাপের ইন্তিকালের পর তিনি জেরুসালেমের ক্ষমতা গ্রহণ করেন। তাঁর শাসনকাল ছিল খৃস্টপূর্ব ৯৬৩-৯২৩ সাল পর্যন্ত মোট ৪০ বছর। তার আমলে জেরুসালেমে বাণিজ্য ও শিল্প প্রকল্প জোরদার হয়। আরাবাহ উপত্যকার খনি থেকে লোহা ও তামা উত্তোলনের ফলে রাষ্ট্রের আয় অনেক বৃদ্ধি পায়। কুরআনের তাফসীরকারগণ বলেছেন, তিনি ক্ষমতার মসনদ থেকে ৪০ দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে আসেন। তাঁকে আল্লাহ এমন বিশাল বাদশাহী দিয়েছিলেন যা তার পরে আর কাউকে দেয়া হয়নি।

তিনি মা’বাদে সুলাইমান তৈরির উদ্যোগ নেন। অর্থাৎ তার তৈরি ইবাদতগাহকে তাঁর নামের সাথে যুক্ত করে মা’বাদে সুলাইমান বলা হয়। এর অপর নাম হচ্ছে হাইকালে সুলাইমানী। এটাকেই কুরআন মসজিদে আকসা বলে উল্লেখ করেছে। এই মসজিদ নির্মাণে ৩০ হাজার শ্রমিকের ৭ বছর সময় লেগেছিল। তিনি খুবই সুন্দর ডিজাইনে মসজিদটি তৈরি করেন। ইবনে তাইমিয়া বলেছেন, হযরত ইবরাহীম (আঃ)-এর যুগেই মসজিদে আকসা তৈরি হয়েছিল, তবে হযরত সুলাইমান (আঃ) তাকে বড় ও মজবুত করে তৈরি করেন।’ [মাজমাউল ফাতাওয়া-১৭শ’ খণ্ড, ৩৫১ পৃঃ।]