১
আল আকসা মসজিদের ইতিকথা
লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
১. হযরত ইবরাহীম (আঃ)-এর যুগ
হযরত ইবরাহীম (আঃ) মসজিদে আকসা নির্মাণ করেছেন বলে ইতিপূর্বে আমরা এক বর্ণনায় জানতে পেরেছি। তিনি নিজ জন্মভূমি ইরাকে ইসলাম প্রচারের অভিযোগে নির্যাতিত ও নিষ্পেষিত হন এবং পরে ইরাক থেকে সিরিয়ায় হিজরাত করেন। তিনি তাঁর আশ্রয়কেন্দ্র সিরিয়ায় দীর্ঘদিন বসবাস করেন। তিনি ইরাক থেকে নিজের মা-বাপ ও আত্মীয়-স্বজন সবাইকে ত্যাগ করেন আল্লাহর দীনের স্বার্থে হিজরাত করে। তারপর সিরিয়ায় যখন চরম দুর্ভিক্ষ দেখা দেয়, তখন তিনি মিসরে চলে যান। মিসরের ফেরাউন তার স্ত্রী সারার প্রতি আকৃষ্ট হওয়ার ঘটনার পর তিনি পুনরায় সিরিয়ায় ফিরে আসেন। মিসরের ফেরাউন সম্ভ্রান্ত কারাবন্দী হাজেরাকে সারার প্রতি উপহার দেয়। হাজারও ঐ সফরে হযরত ইবরাহীম (আঃ)-এর সফর-সঙ্গিনী ছিলেন। সারা হাজেরাকে ইবরাহীম (আঃ)-এর উদ্দেশ্যে উপহার দেন। হাজেরার ঘরে হযরত ইসমাঈল (আঃ) জন্মগ্রহণ করেন।
আল খলীল শহরে মসজিদে ইবরাহীম এর ভেতর এক গুহায় হযরত ইবরাহীম, ইসহাক ও ইয়াকুব (আঃ) এবং তাদের স্ত্রীদের কবর রয়েছে।
হযরত ইবরাহীম (আঃ) হাজেরা ও শিশুপুত্র ইসমাঈলকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে যান। মক্কায় কোন কৃষি আবাদী ছিল না। তিনি সেখানে ইসমাঈল (আঃ)-কে সাথে নিয়ে কা’বা শরীফ তৈরী করেন। তারপর তিনি পুনরায় সিরিয়া ফিরে আসেন। তখন জেরুসালেম সিরিয়ার অধীন ছিল। কাবা শরীফ তৈরির ৪০ বছর পর তিনি মসজিদে আকসা তৈরি করেন।