hadith book logo

আল আকসা মসজিদের ইতিকথা

লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

লক্ষণীয় বিষয়

জেরুসালেম বিগত ১৪শ’ বছরের মধ্যে প্রায় ১ হাজার বছর যাবত মুসলমানদের শাসনাধীন ছিল। মাত্র ২বার খৃস্টান শাসন ও সর্বশেষবার ইহুদী শাসনের যাতাকলে ঐ মুসলিম শহরটি নিষ্পেষিত হয়। আজ দীর্ঘ ২৫ বছর যাবত জেরুসালেম ইসরাইলের জবরদখলে রয়েছে। ইসরাইলের মাত্র ৫০ লাখ ইহুদীর কাছে আজ জেরুসালেম বন্দী। পক্ষান্তরে, ইসরাইলের পার্শ্ববর্তী আরব দেশসমূহের মুসলিম জনসংখ্যা হচ্ছে ১৭ কোটি এবং গোটা দুনিয়ায় মুসলমানদের সংখ্যা হচ্ছে ১শ’ কোটি।

আজ মুসলমানদের এই অসহায়ত্ব দূর করার জন্য জেরুসালেম বিজয়ী আবু ওবায়দাহ বিন জাররাহ ও সালাহউদ্দীন আইউবীর মত নেতৃত্ব ও ব্যক্তিত্ব দরকার।