hadith book logo

আল আকসা মসজিদের ইতিকথা

লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

২. তালমুদে হাইকাল

তালমুদ হচ্ছে তাওরাতের ব্যাখ্যা-বিশ্লেষণ। এটি ২০ খণ্ডে বিভক্ত বিরাট বই। তাই এটিও ইহুদীদের কাছে পবিত্র ধর্ম গ্রন্থ এবং ক্ষেত্র বিশেষে তা তাওরাত থেকেও বেশি পবিত্র বলে বিবেচিত হয়। হাখামাত ইহুদীরা ৪শ’ থেকে ৬শ’ খৃস্টাব্দে এই গোপন কিতাবটি রচনা করে। এই কিতাব ইহুদীদের চিন্তা পরিকল্পনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এটি তাওরাতের ব্যাখ্যা হওয়ার কারণে তাতে পবিত্র স্থান এবং হাইকাল সম্পর্কে ব্যাপক আলোচনা স্থান পেয়েছে। তালমুদে বহু ঘটনা বর্ণিত হয়েছে। তবে তাতে সর্বদাই অতিরিক্ত বক্তব্য রয়েছে এবং আলোচনায় বাড়াবাড়ি করা হয়েছে। মূল তাওরাত বিকৃত হওয়ার কারণে তার ব্যাখ্যা অবিকৃত হওয়ার প্রশ্নই ওঠেনা। তালমুদ বলেছে, ফিলিস্তিনের মাটি পবিত্র। বনি ইসরাইলের নেককার লোকদের সেখানেই দাফন করা উচিত। যদি তা সম্ভব না হয় তাহলে, কাফনের সাথে সেখানকার কিছু মাটি দেয়া উচিত।