১
আল আকসা মসজিদের ইতিকথা
লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
২. হযরত ইসহাক ও ইয়াকুব (আঃ)-এর যুগ
হযরত ইসমাঈল (আঃ)-এর জন্মের দশ বছরেরও বেশী সময় পরে হযরত ইবরাহীম (আঃ)-এর পরবর্তী সন্তান ইসহাকের জন্ম হয়। ইসমাঈলের মত ইসহাকও নবী ছিলেন। হযরত ইসহাকের ঘরে দুই ছেলে জন্মগ্রহণ করেন। তাঁরা হলেন ইয়াকুব ও ইসু। হযরত ইয়াকুব (আঃ) নবী ছিলেন। তবে ইসু নবী ছিলেন না। ইয়াকুবের উপাধি ছিল ইসরাইল। তার দিকে সম্বোধন করে তার বংশধরকে বনু ইসরাইল বলা হয়। পরবর্তীতে ইসুর পরিবর্তে ইয়াকুবের বংশের মধ্যে নবুওয়াত বিদ্যমান থাকে।
হযরত ইবরাহীম (আঃ) সাখরার স্থানে যে মসজিদে আকসা নির্মাণ করেন, তা দুর্বল হয়ে পড়ায় হযরত ইয়াকুব (আঃ) তা সংস্কার করেন। [আল-বিদায়াহ ওয়া-নিহায়াহ, হাফেজ ইবনে কাসীর, ১ম খণ্ড, ১৮৪ পৃঃ]
হযরত ইবরাহীম (আঃ) সাখরার স্থানে যে মসজিদে আকসা নির্মাণ করেন, তা দুর্বল হয়ে পড়ায় হযরত ইয়াকুব (আঃ) তা সংস্কার করেন। [আল-বিদায়াহ ওয়া-নিহায়াহ, হাফেজ ইবনে কাসীর, ১ম খণ্ড, ১৮৪ পৃঃ]