hadith book logo

আল আকসা মসজিদের ইতিকথা

লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

জেরুসালেমের উপর ইহুদী দাবীর ভ্রান্তি

জেরুসালেমের সর্বোচ্চ ইসলামী কমিটির প্রেসিডেন্ট এবং ফিলিস্তিন জাতীয় সংসদের স্পীকার আবদুল হামীদ আস-সায়েহ বলেছেন, “জেরুসালেমের উপর ইসরাইলীদের কোন ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার নেই।” [দৈনিক আল-মদীনাহ, জেদ্দা– ২৫ মে, ১৯৯২।]

আল্লাহর বিশেষ কুদরত হল, হযরত দাউদ ও সুলাইমান (আঃ) হযরত মূসা (আঃ)-এর পরবর্তী নবী ছিলেন। ইসলাম সকল নবীর উপর ঈমান আনার নির্দেশ দিয়েছে। তাই হযরত সুলাইমান (আঃ) কর্তৃক নির্মিত মসজিদে আকসা আজ মুসলমানদেরই স্বাভাবিক উত্তরাধিকার। সেখানে ইহুদী জাতির ধর্মীয়, ঐতিহাসিক ও রাজনৈতিক অধিকার কিংবা ঐতিহ্যের আবদার চলে না। কেননা হযরত দাউদ ও সুলাইমান (আঃ) ইহুদীদের সরাসরি নবী নন। বরং মুসলমানরাই হযরত দাউদ ও সুলাইমান (আঃ)-এর যথার্থ উত্তরাধিকারী।

উল্লেখযোগ্য বিষয় হল, হযরত মূসা (আঃ)-এর উপর তুর পাহাড়ে তাওরাত নাজিল হলেও তিনি ফিলিস্তিনে বাস করেননি এবং ইহুদীদের বিশ্বাসঘাতকতার জন্য সম্ভবও হয়নি। সেই কারণে ‘জেরুসালেম তাওরাত কিংবা ইহুদীদের ভূমি’ সংক্রান্ত ইসরাইলী দাবী অর্থহীন। বরং হযরত মুহাম্মাদ (সাঃ) বাইতুল মাকদিস থেকে মে’রাজে যাওয়ার কারণে তা ইসলামেরই পবিত্র স্থান ও পুণ্যভূমি।