১
আল আকসা মসজিদের ইতিকথা
লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
মসজিদে আকসার প্রাচীন ইতিহাস
বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু যর গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে প্রশ্ন করি, যমীনে প্রথম কোন্ মসজিদ তৈরি হয়েছিল? তিনি উত্তরে বলেন, ‘মসজিদে হারাম’। আমি জিজ্ঞেস করি, তারপর কোনটি? তিনি বলেন, ‘মসজিদে আকসা’। আমি পুনরায় জিজ্ঞেস করি, এ দুটোর মধ্যে সময়ের ব্যবধান কত? তিনি বলেন, ‘৪০ বছর’।
যারা বলেন, হযরত সুলাইমান (আঃ) মসজিদে আকসা তৈরী করেছেন, তাদের এই বক্তব্যের উপর প্রশ্ন জাগে, ইবরাহীম (আঃ)-এর সাথে সুলাইমান (আঃ)-এর সময়ের ব্যবধান হচ্ছে এক হাজার বছর। অথচ উপরোক্ত হাদীসে বলা হয়েছে, কা’বার ৪০ বছর পর মসজিদে আকসা তৈরি হয়েছে।
ইবনুল যাওজী এই প্রশ্নের জওয়াবে বলেন, হাদীসে মসজিদে আকসার প্রথম ভিত্তির প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। ইবরাহীম (আঃ) যেমনি কা’বার প্রতিষ্ঠাতা নন, তেমনি সুলাইমান (আঃ)ও মসজিদে আকসার প্রতিষ্ঠাতা নন। বরং তারা ২ জন হচ্ছেন পুনঃনির্মাণকারী। কাবার মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন, হযরত আদম (আঃ)। পরবর্তীতে, বিভিন্ন জায়গায় তাঁর সন্তানেরা ছড়িয়ে পড়ে। তাদের কেউ ৪০ বছর পর মসজিদে আকসা প্রতিষ্ঠা করেন। [অফা-আল-অফা, নূরুদ্দিন সমাহুদী।]
আরেক বর্ণনায় বলা হয়েছে, যমীনের উপর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম যা ইবরাহীম (আঃ) তৈরি করেছেন। আর মসজিদে আকসা হচ্ছে ২য় মসজিদ, যা কা’বা শরীফ প্রতিষ্ঠার ৪০ বছর পর হযরত ইয়াকুব (আঃ) তৈরি করেন। তারপর দাউদ (আঃ) তার সংস্কার করেন এবং সুলাইমান (আঃ) এর পূর্ণতা সাধন করেন। [আত্-তাতাউর আল-উমরানী লি-মাদীনাতিল কুদ্স ডঃ আলীম খোদার।]
অন্য আরেক বর্ণনায় এসেছে, হযরত ইবরাহীম (আঃ) কা’বা নির্মাণের ৪০ বছর পর মসজিদে আকসা নির্মাণ করেন। [কাবলা আনইউ হাদ্দাসা আল-আকসা, আবদুল আযীয মোস্তফা।]
এবার আমরা মসজিদে আকসার নির্মাণ ও সংস্কার সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুরু করবো।