১
আল আকসা মসজিদের ইতিকথা
লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
১৮. জেরুসালেমে খৃস্টান গণহত্যা
৬১০ খৃস্টাব্দে বাইজেনটাইন সাম্রাজ্যে খৃস্টান সম্রাট হিরাক্লিয়াস ক্ষমতায় আসেন। সেই সময় পারস্য সম্রাট ২য় খসরু খৃষ্টান শাসকদের কাছ থেকে সিরিয়া দখল করেন এবং ৬১৪ খৃস্টাব্দে জেরুসালেমে পৌঁছে তাও জয় করেন। তখন তিনি ‘কেয়ামাহ’ গীর্জাসহ খৃস্টানদের সকল গীর্জা ধ্বংস করেন এবং জেরুসালেম শহরের ৯০ হাজার খৃস্টানকে হত্যা করেন। এতে করে খৃস্টানদের প্রভাব-প্রতিপত্তি দুর্বল হয়ে আসে।
কিন্তু, পরে হিরাক্লিয়াস দখলদার পারস্য বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে পরাজিত করেন এবং ৬২৯ খৃস্টাব্দে জেরুসালেম পুনরুদ্ধার করেন।
এই ঘটনার বর্ণনা দিয়ে আল্লাহ বলেছেন :
الم، غُلِبَتِ الرُّومُ، فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ
অর্থ : ‘নিকটবর্তী যমীনে রোম বাহিনী পরাজিত হয়েছে এবং অল্প কয়েক বছরের মধ্যে তারা আবার জয়লাভ করবে।’ (সূরা রূম ১-৩)
হিরাক্লিয়াস জেরুসালেম থেকে পারস্য বাহিনী কর্তৃক ছিনিয়ে নেয়া ক্রুশসহ পুনরায় শহরে প্রবেশ করেন। তার সাথে ফিলিস্তিন বিজয়ী বিরাট বাহিনীও আনন্দ সহকারে জেরুসালেম শহরে প্রবেশ করে।