hadith book logo

কাদের রোযা কবুল হয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

اَلْحَمْدُ للهِِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَعَلٰى الِه وَصَحْبِه اَجْمَعِيْنَ

‘কাদের রোযা কবুল হয়’ বইটির দ্বিতীয় সংস্করণ বের করতে পেরে মহান আলস্নাহর অগণিত শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম-এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর।

ইসলামের যে পাঁচটি বুনিয়াদ রয়েছে তার মধ্যে রোযা অন্যতম। আলস্নাহর কাছে রোযা কবুল হওয়ার জন্য রোযার আদাব ও নিয়মাবলী জানা এবং তা পালন করা একামত্ম জরম্নরী। এ গ্রন্থটিতে রোযার আদাব, গুরম্নত্ব ও উপকারিতা এবং রমাযান মাস সংক্রামত্ম বিভিন্ন গুরম্নত্বপূর্ণ বিষয় দলীল- প্রমাণসহ আলোচনা করা হয়েছে। কোরআন, হাদীসসহ রোযা সংক্রামত্ম দেশী-বিদেশী বহু গ্রন্থ অধ্যয়ন করে সেগুলোর সার নির্যাস এ বইটিতে আনা হয়েছে। যার ফলে বইটি পাঠক সমাজের কাছে সমাদৃত হয়েছে এবং অল্পদিনের মধ্যেই প্রথম সংস্করণের কপিগুলো শেষ হয়ে যায়। এবার আরো কিছু আকর্ষণীয় নতুন বিষয় সংযোজন করে দ্বিতীয় সংস্করণ বের করেছি। বইটির মাধ্যমে পাঠকমহল যথেষ্ট উপকৃত হতে পারবেন, ইনশা-আলস্নাহ। পাঠকরা উপকৃত হলেই আমাদের শ্রম সার্থক হবে।

বইটি প্রকাশনার কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং দু‘আ করি আলস্নাহ যেন সবাইকে জাযায়ে খাইর দান করেন এবং আমাদের এ শ্রম ও খেদমতকে কবুল করে সকলের নাজাতের উসীলা বানিয়ে দেন। আমীন!

মায়াস্সালাম

আবদুর রহমান বিন মুবারক আলী

চেয়ারম্যান

ইমাম পাবলিকেশন্স লিমিটেড