hadith book logo

কাদের রোযা কবুল হয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

প্রতি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোযা

এ রোযার অনেক গুরম্নত্ব রয়েছে। এ রোযাকে আইয়্যামে বীজের রোযা বলা হয়। রাসূল সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম আবূ যর (রাঃ)-কে বললেন-

يَا أَبَا ذَرِّ إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ فَصُمْ ثَلَاثَ عَشَرَةَ وَأَرْبَعَ عَشَرَةَ وَخَمْسَ عَشَرَةَ

হে আবূ যার! তুমি যখন প্রতি মাসে তিনদিন রোযা রাখবে তখন ১৩, ১৪ ও ১৫ তারিখে রোযা রাখ। (তিরমিযী, হা/৭৬১; সহীহ ইবনে খুযায়মা, হা/২১২৮)

আবূ যর (রাঃ) বলেন, রাসূল সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে তিনদিন রোযা রাখল সে যেন সারা বছরই রোযা রাখল, এর সত্যতা স্বরূপ তিনি আলস্নাহ তা‘আলার কিতাবের এ আয়াতটি পাঠ করেন,

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَه عَشْرُ أَمْثَالِهَا

‘‘যে ব্যক্তি একটি নেক আমল করবে এর বিনিময়ে সে দশটি নেকী পাবে।’’ (সূরা আনআম- ১৬০)

একদিন দশদিনের সমান এবং তিনদিন এক মাসের সমান। এভাবে প্রতি মাসে তিনটি রোযা রাখলে পূর্ণ বছর রোযা রাখার সওয়াব পাওয়া যায়।