hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২২

আমর বিল মারূফ ও নাহি আনিল মুনকারের তিনটি তাৎপর্য :—

(এক) সৃষ্টির বিরুদ্ধে আল্লাহর বিধানের প্রমাণ প্রতিষ্ঠিত করা। যাতে মানুষ বলতে না পারে এটা যে, আল্লাহর অভিপ্রায় তা আমরা জানতে পারি নাই। যেমন আল্লাহ তাআলা বলেন :—

رُسُلًا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ . النساء :165)

‘সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী রাসূল প্রেরণ করেছি যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোন অভিযোগ আরোপ করার মত অবকাশ না থাকে।’ [সূরা নিসা : ১৬৫]

(দুই) সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণকারী (আমর বিল মারূফ ও নাহি আনিল মুনকার) এর দায়িত্ব পালনের দায়িত্ব থেকে মুক্তি পাওয়া। যেমন শনিবারের ব্যাপারে বাড়া-বাড়ি ও সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের ভাল ও সৎ লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন :—

وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ . ( الأعراف :164)

‘আর যখন তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বলল, কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন, যাদেরকে আল্লাহ ধংস করে দিতে চান কিংবা শাস্তি দিতে চান কঠোর শাস্তি ? তারা বলল, তোমাদের পালনকর্তার নিকট দায়িত্ব-মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এ জন্য। [সূরা আ’রাফ : ১৬৪]

(তিন) যাকে সৎ কাজের আদেশ দেয়া হয় বা অসৎ কাজ থেকে বারণ করা হয় তার উপকারের প্রত্যাশা করা। আল্লাহ তাআলা বলেন:—

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ . ( الذاريات :55)

‘আপনি উপদেশ দিতে থাকুন। কারণ উপদেশ মোমিনদের উপকারে আসবে।’ [সূরা যারিয়াত : ৫৫]