hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৮

বেদআত বিতাড়নে একটি প্রজ্ঞাময় কর্ম পদ্ধতি :—

বেদআত বিতাড়ন করতে গিয়ে বেদআতে নিমজ্জিত মানুষদেরকে বলা হয় আপনারা যা করছেন এগুলোতো সব বেদআত যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়—তাহলে মানুষ তার কথা শুনবে না বরং বিরোধিতা করবে। আর যদি বেদআত নাম না নিয়ে সুন্নতের মুহাববত ও রাসূল সা.-এর অনুসরণের মর্যাদা কি তাকে ভালবাসার স্বরূপ কি, সুন্নতের অনুসরণই যে তাকে প্রকৃত অর্থে ভালোবাসা—ইত্যাদি পদ্ধতিতে কাজ করা হয়, তাহলে এটি মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে এবং সুন্নতের প্রতি তারা আকৃষ্ট হবে। ফলে ধীরে ধীরে সুন্নতের প্রসার ঘটবে আর বেদআত উঠে যাবে। তাতে মূল কাজ বেশি হবে। তাই দাওয়াত কর্মীদের বেদআতের বিরুদ্ধে ঘোষণা দিয়ে জেহাদে অবতীর্ণ না হয়ে সুন্নতের প্রসারতায় আত্মনিয়োগই হবে অধিক ফলদায়ক। আল্লাহ আমাদের সহায় হন।

সমাপ্ত