hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

শেষ দিবসের সংক্ষিপ্ত বর্ণনা ক) ألموت : মৃত্যু :

মৃত্যু পরকালের মঞ্জিল বা পান্থনিবাস গুলোর মধ্যে প্রথম। যদিও মৃত্যু আমার সামনেই ঘটে কিন্তু বাস্তবতা হলো রূহ বাহির হওয়ার ধরন মৃতের সাথে ফেরেস্তাদের কথোপকথন এবং মৃতের সামনে তার পরিতাপ অথবা সম্মানিত হওয়া ইত্যাদি সবই অদৃশ্য বিষয়।

মৃত্যুতে বিশ্বাস স্থাপন বলতে বুঝায়ঃ

* বিশ্বাস করা যে সকল সৃষ্টির জন্য মৃত্যু অপরিহার্য। আল্লাহ বলেন—

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ ﴿26﴾ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ ﴿27﴾ الرحمن

ভূ-পৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাময় ও মহানূভব পালনকর্তার সত্তা ছাড়া। [সূরা : আর-রাহ্মান-২৬-২৭]

* প্রত্যেকের মৃত্যু নির্ধারিত সময় হবে ব্যত্যয় হবে না। আল্লাহ বলেন—

وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا ( آل عمران : 145)

অর্থঃ আল্লাহর আদেশ ব্যতিত কারো মৃত্যু হবে না এর জন্য একটা সময় নির্ধারিত রয়েছে। [সূরা : আল-ইমরান-১৪৫]

* এ নির্ধারিত সময় আল্লাহ তাআলা ছাড়া কেহ জানে না। আল্লাহ বলেন-

وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ . ( لقمان : 34)

কেউ জানেনা আগামী কল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানেনা কোন দেশে সে মৃত্যু বরণ করবে। [সূরা : লোকমান- ৩৪]

* মৃত্যুকে স্মরণ ও অন্তরে কল্পনা করাঃ

قال رسول الله صلي الله عليه وسلم : أكثروا ذكر هاذم اللذات الموت . ( رواه الترمذي :২২২৯)

স্বাদ, সুখ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর। [তিরমিজী : ২২২৯]

* সৎ কর্ম সম্পাদনের মাধ্যমে মৃত্যুর পুর্বেই প্রস্ত্ততি গ্রহণ। আল্লাহ বলেন-

اسْتَجِيبُوا لِرَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا مَرَدَّ لَهُ مِنَ اللَّهِ مَا لَكُمْ مِنْ مَلْجَأٍ يَوْمَئِذٍ وَمَا لَكُمْ مِنْ نَكِيرٍ ﴿الشورى :47 ﴾

আল্লাহর পক্ষ থেকে অবশ্যম্ভাবী দিবস আসার পূর্বে তোমরা তোমাদের পালন কর্তার আদেশ মান্য কর যেদিন তোমাদের কোন আশ্রয়স্থল থাকবে না এবং তা নিরোধকারী কেউ থাকবে না। [সূরা : আশ শুরা- ৪৮]