hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

(৩) ঈসা আলাইহিস সালামের অবতরণ

দাজ্জালের পর তিনি আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

والذي نفسي بيده ليوشكن أن ينزل فيكم ابن مريم حكما وعدلا يكسر الصليب ويقتل الخنـزير ويضع الجزية ويفيض المال حتى لا يقبله أحد حتى تكون السجدة الواحدة خيرا من الدنيا وما فيها . ( البخاري :3192)

যার হাতে আমার জীবন তার শপথ, অচিরেই ঈসা ইবনে মারইয়াম তোমাদের মাঝে অবতরণ করবে ন্যায় বিচারক ও শাসক হিসাবে, ক্রুশ ভাঙ্গবে, শুকর হত্যা করবে, খাজনা-ট্যাক্স বাতিল করবে, সম্পদ এতো বেশি পরিমানে বৃদ্ধি পাবে যে কেহ কারো কাছ থেকে গ্রহণ করবে না। ঐ সময়কার একটি সেজদার মূল্য দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশী হবে। [বুখারী : ৩১৯২]