hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭২

কিয়ামতের ছোট আলামত

ছোট আলামত কিছু প্রকাশ পেয়েছে।

* নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমন, যেমন হাদীসে বর্ণিত হয়েছে-

بعثت أنا والساعة كهاتين وأشار بالسبابة ( البخاري :২০২৩ و مسلم :১৪৩৫)

অর্থ : আমি প্রেরিত হওয়া ও কিয়ামত সংঘটিতেরমধ্যে এ দুটিরমত দূরত্ব এবং তিনি শাহাদাত আঙ্গুলির দিকে ঈঙ্গিত করলেন। [বুখারী-২০২৩, মুসলিম-১৪৩৫]

أن يرفع العلم ويظهر الجهل ويفشوا الزنا ويشرب الخمر ويكثر النساء ويقل الرجال ( البخاري :৪৮৩০ مسلم :৪৮২৫)

প্রকৃত জ্ঞান উঠিয়ে নেয়া, মূর্খতা বৃদ্ধি, ব্যাভিচারের ব্যাপকতা, মদ্যপান, নারীর সংখ্যা বৃদ্ধি, পুরুষের সংখ্যা কমে যাওয়া এমনকি পঞ্চাশ জন নারীর তত্ত্বাবধায়ক হবে মাত্র একজন পুরুষ। [বুখারী:৪৮৩০- মুসলিম:৪৮২৫]

* আমানত ধ্বংস

ধ্বংসের ব্যাখ্যায় রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ

إذا أسند الأمر لغير أهله فانتظر الساعة . ( البخاري :৬০১৫)

অর্থ: যদি নেতৃত্ব অযোগ্য লোককে দেয়া হয় তবে কিয়ামতের অপেক্ষা কর। [বুখারী-৬০১৫]

*প্রতিমার উপাসনা

عبادة الأوثان فى هذه الأمة وكثرة الزلال وتقارب الزمان . ( البخاري )

প্রতিমার উপাসনা, অধিকহারে ভূমিকম্প, সময় খুব কাছাকাছি মনে হওয়া। [বুখারী]

*ইহুদীদের সাথে লড়াই

لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهودي من وراء الحجر والشجر .. ( مسلم : ৫২০৩)

ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলমানগন ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুসলিমগণ ইয়াহুদীদের হত্যা করবে এমন কি এ লড়াইয়ে ইহুদী মুসলিম আতংকে গাছ ও পাথরের আত্মগোপন করেও শেষ রক্ষা পাবে না। গাছ মুসলিমকে বলে দিবে আমার পেছনে ইহুদী আত্মগোপন করে আছে তাকে হত্যা কর। তবে গারকাদ নামক গাছ বলবেনা। [মুসলিম : ৫২০৩]