hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

ধারাবাহিক ভাবে কিয়ামতের বড় আলামত (আল্লাহই ভালো জানেন) নিম্নরূপঃ (১) প্রতীক্ষীত মাহদীর প্রকাশ।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

يخرج في أخر أمتي المهدي يسقيه الله الغيث وتخرج الأرض نباتها ويعطي المال صحاحا وتكثر الماشية وتعظم الأمة ويعيش سبعا أو ثمانية ( الحاكم وصحيح الالباني اسناده )

আমার উম্মতের শেষ পর্যায় ‘মাহদী’ আসবে পর্যাপ্ত বৃষ্টি দিয়ে তাকে আল্লাহ সাহায্য করবেন। জমিনে প্রচুর ফলন হবে, সম্পদ বৃদ্ধি পাবে, ব্যাপকহারে জন্মাবে গবাদি পশু, বৃদ্ধি পাবে উম্মতের মান-মর্যাদা, সাত অথবা আট বছর এ অবস্থা বহাল থাকবে। [হাকেম]