hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

শাহাদাতের মূল ভিত্তি :

শাহাদাত বা لاإله إلا الله এর সাক্ষ্য মূল দুইটি ভিত্তির উপর নির্ভরশীল—

১. প্রত্যাখ্যান।

২. স্বীকৃতি প্রদান।

لاإله : প্রত্যাখ্যান। অর্থাৎ এবাদতের উপযুক্ত যে কোনো উপাস্যের অস্তিত্বকে প্রত্যাখ্যান করা, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত।

إلا الله : স্বীকৃতি প্রদান। একমাত্র আল্লাহ তাআলাই এবাদতের উপযুক্ত অন্য কেউ নয়, এর স্বীকৃতি প্রদান করা।

لاإله إلا الله এর শর্ত সমূহ :

আলোচিত কালেমায়ে তাওহিদ জান্নাতে প্রবেশের চাবি স্বরূপ, জাহান্নাম তাতে মুক্তির ঢাল স্বরূপ। এরশাদ হচ্ছে-

من مات وهو يعلم أن لاإله إلا الله دخل الجنة .

‘‘যে لاإله إلا الله (অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবূদ নেই) এর অর্থ, তাৎপর্যের জ্ঞান নিয়ে মৃত্যু বরণ করল সে জান্নাতে প্রবেশ করবে।’’

রসূল সা. আরো বলেন-

إن الله حرم على النار من قال لاإله إلا الله يبتغي بذلك وجه الله .

‘‘অবশ্যই আল্লাহ তাআলা ঐ ব্যক্তির উপর জাহান্নাম হারাম করে দিয়েছেন, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে لاإله إلا الله কালিমাটি পাঠ করেছে।’’

আফসোস! অনেক মানুষ কালেমায়ে শাহাদাত শুধু মুখে উচ্চারণ করে পরমানন্দে নিশ্চিন্ত বসে আছে, অথচ এর শর্ত, এর দাবী বাস্তবায়ন যে কত অপরিহার্য তা একেবারে বেমালুম ভুলে আছে। ওহাব ইবনে মুনাবিবহ রহ.কে প্রশ্ন কর হয়েছিল,

أليس لاإله إلا الله مفتاح الجنة؟ قال : بلى، ولكن ما من مفتاح إلا وله أسنان، فإن جئت بمفتاح له أسنان فتح لك، وإلا لن يفتح لك .

لاإله إلا الله কি জান্নাতের চাবি নয়? তিনি উত্তর দিলেন- অবশ্যই। তবে প্রতিটি চাবির কিন্তু দাঁত থাকে। যদি তুমি দাঁত আছে এমন চাবি নিয়ে আস, তোমাকে দরজা খুলে দেয়া হবে। অন্যথায় দরজা খুলে দেয়া হবে না।

কতেক প্রজ্ঞাময় ওলামায়ে কেরাম নিম্নের পংতির মাধ্যমে لاإله إلا الله এর শর্তগুলো একত্রিত করে বর্ণনা করে দিয়েছেন।

علم يقين وإخلاص وصدقك

محبة وانقياد والقبول لها .

وزيد ثامنها الكفران منك بما

سوى الإله من الأوثان قد ألها .

১.ইলম।

২.দূঢ় বিশ্বাস।

৩.ইখলাছ।

৪.সততা আন্তরিকতা।

৫.ভালবাসা।

৬.আত্নসমর্পণ।

৭. لاإله إلا الله কে মনে প্রাণে গ্রহণ করা।

৮. আল্লাহর বিপরীতে উপাস্য সকল মূর্তি পত্যাখ্যান করা।