hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

খ)سوال القـبـر... কবরে জিজ্ঞাসা পরীক্ষা শাস্তি ও পুরস্কার:

বারা ইবনে আযেব থেকে বর্ণিত নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آَمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآَخِرَةِ ( إبراهيم :27)

আল্লাহ মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে। [সূরা : ইব্রাহীম - ২৭.]

আয়াতটি কবরের আযাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে:

فيقال له : من ربك فيقول ربي الله ونبيي محمد صلي الله عليه وسلم

অর্থ : মৃত ব্যাক্তিকে প্রশ্ন করা হবে তোমার প্রভু কে ? সে উত্তর বলবে আমার প্রভু আল্লাহ, আমার নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

এটাই আল্লাহর বাণী -يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آَمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآَخِرَةِ ( مسلم :5117) দ্বারা উদ্যেশ্য। [মুসলিম: ৫১১৭]

আল্লাহ তাআলা ফেরআউনের গোত্রীয় লোকজন সম্পর্কে জানিয়েছেন যে, কিয়ামতের পূর্বে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে। আল্লাহ বলেন-

النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آَلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ ﴿ألغافر :46 ﴾

‘সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল কর। [সূরা : গাফের-৪৬]

قال صلي الله عليه وسلم : إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي وإلا كان من أهل الجنة فمن أهل الجنة وإلا كان من أهل النار فمن أهل النار فيقال : هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة . ( البخاري : ১২৯০)

রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: মানুষের মৃত্যুর পর সকাল সন্ধ্যা তার অবস্থানকে তার সামনে উপস্থিত করা হয়। জান্নাতবাসী হলে জান্নাতকে আর জাহান্নামবাসী হলে জাহান্নামকে। অতঃপর বলা হয় কিয়ামত দিবসে পুনরুত্থনের পর এ হবে তোমার আবাসস্থল। [বুখারী-১২৯০]