hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

কিয়ামতের বড় আলামত

হুযায়ফা বিন উসাইদ হতে বর্ণিত তিনি বলেন: আমরা আলোচনা করছিলাম ইতো মধ্যে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বললেন: তোমরা কি আলোচনা করছ? আমরা বললাম কিয়ামত বিষয়, তিনি বললেন-

إنها لن تقوم حتى تروا قبلها عشر آيات . দশটি বস্ত্ত দেখা ছাড়া কেয়ামত সংঘটিত হবে না। দুখান বা ধুঁয়া, দাজ্জাল, দাববাহ, (জন্তু বিশেষ) পশ্চিমাকাশে সূর্যোদয়, ঈসা ইবনে মারয়ামের আগমন, ইয়াজুজ মাজুজ, তিনটি ধস; পূর্বে ধস, পশ্চিমে ধস, জাজিরাতুল আরবে ধস, ইয়ামেন থেকে আগুন প্রকাশ যা মানুষে তাড়া করে মাহশারে (জমায়েতের স্থান) নিয়ে যাবে। [মুসলিম]