hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৫

বেদআতের ভয়াবহতা ও ক্ষতিকর দিক:—

বেদআত কুফরির রাস্তা। দ্বীনের মধ্যে (এমন জিনিসের) সংযোজন যার অনুমোদন আল্লাহ ও রাসূল কেউ দেননি। বেদআত নিকৃষ্ট ধরনের কবিরা গুনাহ। শয়তান কবিরা গুনাহ দ্বারা যতটুকু আনন্দিত হয় বেদআতের দ্বারা এর চেয়ে বহু গুন বেশি খুশি হয়। কেননা গুনাহ্গার পাপী পাপকে পাপ মনে করে পাপ করে ফলে কোন এক সময় তাওবা করে নেয়। পক্ষান্তরে বেদআতি বেদআতকে দ্বীন জ্ঞান করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের উদ্দেশ্যে বেদআত কর্ম সম্পাদন করে। ফলে কখনো তাওবা করার প্রয়োজন অনুভব করে না বরং তাওবা করেও না।

বেদআত সুন্নতকে ধ্বংস ও বিলুপ্ত করে দেয়। এবং বেদআতপন্থীদের নিকট সুন্নত ও সুন্নত প্রেমীদের ঘৃণিত ও নিন্দিত করে তুলে।

বেদআত সম্পাদনকারীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং তার ক্রোধ ও শাস্তিকে আবশ্যক করে তোলে। অন্তর বিনষ্ট ও বক্র করে দেয়।