১
তাওহীদ ও আকাইদ
লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৮
শেষ দিবসের উপর ঈমান বলতে বুঝায়ঃ
কিয়ামত দিবসে যে সকল বিষয় সংঘটিত হবে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন। যেমন: পুনরুত্থান, পুনর্জীবন, হিসাব, মিজান বা পাল্লা, পুলসিরাত এবং মহাপ্রলয়ের পূর্বে মৃত্যু, কবরে প্রশ্ন, কবরজীবন, মহাপ্রলয়ের পরে জান্নাত বা জাহান্নামে অবস্থান।
আখেরাতের যেসব বিষয় সাধারণভাবে বর্ণিত হয়েছে সেগুলো সাধারণ ভাবে এবং সে সব বিষয় বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে সে গুলো বিস্তারিত ভাবে বিশ্বাস করা। যেমন: কবর আযাব, সিংগায় ফুঁক, হাসর মাঠে মানুষ জামায়েতের ধরন, মিজান, সিরাত ইত্যাদি।
কুরআনুল করিম ও হাদীস শরীফে গায়েব বিষয় বর্ণনা এসেছে যার প্রতি বিশ্বাস স্থাপন না করলে বান্দার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলা বলেন-
ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ ﴿2﴾ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ﴿3﴾ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآَخِرَةِ هُمْ يُوقِنُونَ ﴿4﴾ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿البقرة : 2-5﴾
এ সেই কিতাব যাতে কোন সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য। যারা গায়েব বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যায় করে। এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম। [সূরা : বাক্বারা: ২-৫]