hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

সালাফে সালেহীনের নিকট ঈমানের মৌলিকত্ব প্রথমত: আল্লাহর উপর ঈমান আনয়ন।

আল্লাহর উপর বিশ্বাস স্থাপন চারটি বিষয় দ্বারা পূর্ণাঙ্গতা প্রাপ্তি হয় বলে সালাফে সালেহীন মনে করেন।

আল্লাহর অস্তিত্বে বিশ্বাস।

আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস। অর্থাৎ একমাত্র আল্লাহই সবকিছুর সষ্ট্রা। তিনি সব কিছুর প্রকৃত মালিক, সব কিছুর প্রতিপালন তিনিই করেন।

আল্লাহর উলুহিয়্যাতে বিশ্বাস। অর্থাৎ আল্লাহই একমাত্র ইলাহ বা উপাস্য। এ ক্ষেত্রে কোন মর্যাদাবান ফেরেস্তা বা আল্লাহ প্রেরিত কোন নবী রাসূলের অংশিদারিত্ব নেই।

আল্লাহর পবিত্র নাম ও গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন। এর ধরণ হলো, কুরআনুল কারীম এবং হাদীসে বর্ণিত আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী বান্দা শুধু মাত্র তার জন্যই প্রয়োগ করবে। সেগুলোর প্রতি অবিকল বিশ্বাস স্থাপন করবে, ঐ ভাবেই তাকে ডাকবে। এসকল নাম ও গুনাবলীতে কোন প্রকার ব্যাখ্যা, বিশ্লেষণ, পরিবর্তন, পরিবর্ধনের আশ্রয় নিবে না। রূপক অর্থ গ্রহণ করবে না এবং এর কোন সদৃশ স্থির করবে না। আল্লাহ তাআলা বলেন :—

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ ﴿11﴾ ( الشوري :১১)

তার মত কিছু নেই, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। [সুরা : শুরা আয়াত- ১১]