hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

(২) দাজ্জালের প্রকাশ (ইহা এক মহা ফিৎনা)

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

ألا أحدثكم حديثا عن الدجال ما حدث به نبي قومه إنه أعور وإنه يجئ بمثل الجنة والنار فالتي يقول إ نها الجنة هي النار وإني أنذركم كما أنذر به نوح قومه . ( البخاري كتاب الفتن : و مسلم : 5227)

অর্থঃ আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বলবোনা? যে সম্পর্কে কোন নবী তার জাতিকে বলেননি, সে হবে এক চক্ষুহীন, সে জান্নাত, জাহান্নামের প্রতিচ্ছবি দেখাতে সক্ষম হবে, সে যেটাকে জান্নাত বলবে সেটিই হবে জাহান্নাম। নূহ তার জাতিকে যেভাবে সতর্ক করেছে আমিও তোমাদের অনুরূপ সতর্ক করছি। [মুসলিম-৫২২৭]

দাজ্জালের ফেৎনা হতে মুক্তির জন্য সূরা কাহফের প্রথম অথবা শেষ দশ আয়াত হেফজ করা।