hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

(৪) ইয়াজুজ মাজুজের প্রকাশ :

তারা ঈসা ও ঈমানদারদেরকে তুর পাহাড়ে আবদ্ধ করে ফেলবে। অতঃপর আল্লাহ ইয়াজুজু মাজুজকে ধ্বংস করবেন, পাখি প্রেরণ করে তাদের উপর নিক্ষেপ করবেন, তার ইচ্ছানুযায়ী বারি বর্ষণ করবেন, জমিনের বরকত প্রকাশ পাবে। অতঃপর একটি পবিত্র বাতাস পাঠিয়ে মুমিনদের আত্মগুলোকে মৃত্যু দিবেন। যাতে কিয়ামত দোষীদের উপর সংঘটিত হয়।