hadith book logo

তাওহীদ ও আকাইদ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ, কামালুদ্দিন মোল্লা, ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

(১০) আসসিরাত বা সেতু:

এটা হলো জাহান্নামের উপর নির্মিত সেতু। যার উপর দিয়ে অতিক্রম করবে পৃথিবীর শুরু হতে শেষ পর্যন্ত সকলে। যে অতিক্রম করতে পারবে সে আগুন থেকে নিরাপদ থাকল। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

ويضرب الصراط بين ظهري جهنم فأكون أنا وأمتي أول من يجيز ولا يتكلم يومئذ إلا الرسل ودعوى الرسل يومئذ : سلم سلم وفي جهنم كلاليب مثل شوك السعدان هل رأيتم السعدان ......( البخاري : 6858)

‘জাহান্নামের উপর সেতু নির্মিত হবে। আমি আর আমার উম্মতই প্রথমে এই সেতু অতিক্রম করবো। ঐ দিন রাসূলগণ ছা্ড়া অন্য কেউ কথা বলবে না। ঐ দিন রাসূলদের আহবান হবে শুধু সাল্লিম, বা শান্তি, রক্ষা কর। জাহান্নামের মধ্যে কালালিব থাকবে সুউদানুনের কাটার মত। সুউদানুন কি দেখেছো ? উত্তরে সাহাবাগণ বললেন, হ্যাঁ। নবী সা. বললেন, কালালিব হচ্ছে, সুউদানুনের কাটার মত। তবে আল্লাহ তাআলা ছাড়া তার সংখ্যা কত অন্য কেউ বলতে পারবে না। ভয়াবহ সিরাত থেকে মানুষ উদ্ধার হবে একমাত্র তার আমল দ্বারা। [বুখারী : ৬৮৫৮]

كلاليب কালালিব كلوب কুলুব-এর বহুবচন। অর্থ: মাথা বাকাঁনো লোহা বা লোহার হুক।

‘সুউদান’ একপ্রকার উদ্ভিদ, যার বড় বড় কাঁটা রয়েছে।

অন্য হাদীসে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

‘ঈমানদারগণ চোখের পলকের মত, বিজলির মত, বাতাসের মত, পাখীর মত, দ্রুতগামী ঘোড়ার মত পার হতে থাকবে। কতিপয় নিরাপদে মুক্তি পাবে। কতিপয় আঘাতপ্রাপ্ত হবে, আর কতিপয় জাহান্নামে পতিত হবে। আবু সাঈদ খুদরী রা. বলেন, আমার কাছে এই বার্তা এসেছে যে, সেতুটি চুল থেকেও চিকন আর তরবারীর চেয়েও ধার। এই জাতীয় বিষয়ে নিজেদের মনমত কোন কথা বলা যাবে না। এতে কোন সন্দেহ নেই যে, দুনিয়ার অবস্থা এবং তার বিধানের চেয়ে আখেরাতের বিষয় সম্পুর্ণ ভিন্নতর। আখেরাতের আলাদা কিছু বৈশিষ্ট ও অবস্থা আছে, যা দুনিয়ার মধ্যে নেই। আর দুনিয়াতেও অনেক আশ্চর্য বিষয় আছে, যেমন শুন্যে পাখীর উড্ডয়ন এবং পানির উপর অবস্থান, এগুলো আশ্চার্যজনক হলেও মানুষ তা বিশ্বাস করে। আর আল্লাহর কুদরত এত যে কোন মাখলুক তা আয়ত্ত করতে অক্ষম।