hadith book logo

তাওহীদের কিশতী

লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

শির্ক হল সবচেয়ে বড় পাপ

আল্লাহ্‌ কখনই শির্ক ক্ষমা করবেন না। আল্লাহ্‌ বলেন, إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ দুআনিশ্চয় শির্ক হচ্ছে সবচেয়ে বড় পাপ। (সূরা লোকমান- ১৩) মুশরিকদের জন্য জান্নাত হারাম, তারা চিরকাল জাহান্নামের বাসিন্দা। আল্লাহ্‌ বলেন,

إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

দুআনিশ্চয় যে আল্লাহ্‌র সাথে শির্ক করবে আল্লাহ্‌ তার উপর জান্নাতকে হারাম করেছেন। আর তার ঠিকানা হবে জাহান্নাম। আর জালেমদের কোন সাহায্যকারী নেই । (সূরা মায়েদাহ্- ৭২) যে ব্যক্তি শির্কে লিপ্ত হয়েছে, শির্ক তার যাবতীয় সৎ আমল [ছালাত, যাকাত, ছিয়াম, হজ্জ, জিহাদ, দান-ছাদকা প্রভৃতি]কে ধ্বংস-বিনষ্ট করে দিয়েছে। আল্লাহ্‌ বলেন,

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ

দুআআপনার কাছে ওহী করেছি এবং আপনার পূর্বে যারা এসেছিল তাদেরকেও ওহী করেছি এই মর্মে যে, তুমি যদি শির্ক কর, তবে অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যাবে। আর নিঃসন্দেহে তুমি ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হয়ে যাবে । (সূরা যুমার- ৬৫)