hadith book logo

তাওহীদের কিশতী

লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

ইলমে গায়বের দাবী করা

গায়েব বা অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ্‌ ছাড়া কারো কাছে নেই। কেউ যদি গয়েব বা অদৃশ্য জ্ঞানের দাবী করে তবে সে মুশরিক এতে কোন সন্দেহ নেই। আল্লাহ্‌ তাহআলা ঘোষণা করেন,

قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ

দুআআপনি বলে দিন আসমান ও যমীনের মধ্যে আল্লাহ্‌ ব্যতীত কেউ গায়েবের খবর জানে না । (সূরা নমল- ৬৫) তিনি আরো বলেন, দুআএকমাত্র তাঁর কাছে অদৃশ্যের যাবতীয় চাবি-কাঠি রয়েছে। তিনি ছাড়া কেউ তা জানে না । (সূরা আন‘আম -৫৯) সুতরাং কারো জন্য কখনই.. কখনই.. সম্ভব নয় অদৃশ্য সম্পর্কে কিছু জ্ঞান লাভ করা। হোক সে নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তা, প্রেরীত নবী, ওলী, অনুসরণীয় ইমাম..। কখনই নয়.. অদৃশ্য সম্পর্কে আল্লাহ্‌ ছাড়া কেউ কোন সংবাদ জানে না।

তবে কোন নবী বা রাসূলকে আল্লাহ্‌ যে সমস্ত অদৃশ্যের সংবাদ দান করেছেন সে কথা ভিন্ন। যেমনটি নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে আল্লাহ্‌ তাওআলা কিয়ামতের আলামত সম্পর্কে সংবাদ দিয়েছেন, কাফেরদের বিভিন্ন ষড়যন্ত্র সম্পর্কে জানিয়েছেন...। কেননা এটা গায়েব সম্পর্কে জ্ঞান রাখার দাবীর অন্তর্ভূক্ত নয়। যেমনটি নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে আল্লাহ্‌ বলেন,

قُلْ لَا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ

দুআআপনি বলে দিন, আমি দাবী করি না যে, আমার কাছে আল্লাহ্‌র ভান্ডার সমূহ রয়েছে, আর আমি অদৃশ্যের সংবাদও জানি না । (সূরা আন‘আম- ৫০)

সুতারং কেউ যদি যে কোন প্রকারে অদৃশ্য সংবাদ প্রকাশের দাবী করে যেমন হস্ত রেখা পড়ে বা বাটি ঘুরিয়ে বা নক্ষত্র দেখে বা ভবিষ্যদ্বানী করে বা যাদু করে, সে মিথ্যুক ও কাফের। আর গণকদের থেকে যে সমস্ত সংবাদ পাওয়া যায় যেমন, হারানো বস্তু বা অদৃশ্য কোন বিষয় সম্পর্কে খবর প্রদান, অসুস্থতার কারণ বলে দেয়া.. ইত্যাদি তারা জ্বিন শয়তানের মাধ্যমে করে থাকে।

দুর্বল ঈমানের কিছু লোক এ সমস্ত জ্যোতির্বিদের কাছে গিয়ে তাদের ভবিষ্যত.. বিবাহ.. বিদেশ গমণ.. ইত্যাদি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে থাকে। তা হারাম। কেননা যে ব্যক্তি ইলমে গাইবের দাবী করবে অথবা যে ব্যক্তি তাদের কথা বিশ্বাস করবে সে কাফের ও মুশরিক।