hadith book logo

তাওহীদের কিশতী

লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

৩) আসমানী কিতাব সমূহের প্রতি ঈমান:

আসমানী কিতাব বলতে সেই সমস্ত পুস্তক বুঝায়- আল্লাহ্‌ তাহআলা যা সৃষ্টিকুলের হেদায়াতের জন্য তাঁর নবীদের প্রতি অবতরণ করেছেন। এগুলোর সংখ্যা অনেক। আমরা সবগুলোর প্রতি ঈমান রাখি। এর মধ্যে মাত্র চারটি সম্পর্কে আল্লাহ্‌ আমাদেরকে সংবাদ দিয়েছেন। কুরআন নাযিল হয়েছে মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর। তাওরাত মূসা (আ:)এর উপর। ইঞ্জিল ঈসা (আ:)এর উপর। এবং যাবুর দাঊদ (আ:)এর উপর। এগুলো সবই আল্লাহ্‌র বাণী। কুরআন হচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। পূর্ববর্তী সমস্ত গ্রন্থের সারসংক্ষেপ এর মধ্যে বিদ্যমান। আল্লাহ্‌ বলেন,

وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنْ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ

দুআআমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্যগ্রন্থ, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী । (সূরা মায়েদা- ৪৮)