hadith book logo

তাওহীদের কিশতী

লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

৪) নবী-রাসূলদের প্রতি ঈমান:

আল্লাহ্‌ তাহআলা প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছেন। তাঁদের মিশন ছিল- মানুষকে একথার প্রতি আহ্বান করা: তোমরা এককভাবে আল্লাহ্‌র ইবাদত কর এবং তাঁর সাথে কাউকে শরীক কর না। সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ (আ:) ও সর্বশেষ মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।

নবী-রাসূলদের সংখ্যা অনেক। আল্লাহ্‌ তাহআলা পবিত্র কুরআনে কতিপয় নবীর নাম ও তাঁদের ঘটনাবলী উল্লেখ করেছেন। আর অধিকাংশেরই নাম উল্লেখ করেন নি। আমরা সবার প্রতিই ঈমান রাখি। আল্লাহ্‌ বলেন,

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ مِنْهُمْ مَنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَنْ لَمْ نَقْصُصْ عَلَيْكَ

দুআআপনার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করেছি। তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করিনি । (সূরা আল মু’মিন- ৭৮) তাঁরা আল্লাহ্‌র সৃষ্টি মানুষ্য জাতির অন্তর্গত। তাঁদের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে এতটুকুই পার্থক্য যে, তাঁদের কাছে ওহী করা হয়েছে। আল্লাহ্‌ বলেন,

قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ

দুআবলুন আমি তোমাদের মতই একজন মানুষ তবে আমার কাছে ওহী করা হয় । (সূরা কাহাফ- ১১০) হ্যাঁ তাঁরা মানুষ। তাঁরা পানাহার করেন। অসুস্থ হন মৃত্যু বরণ করেন। তাঁদের ব্যাপারে এসব কিছুর প্রতি ঈমান রাখতে হবে।

তাঁদের মধ্যে থেকে কোন একজনকে যদি কেউ অস্বীকার করে তবে সে কাফের; বরং সমস্ত রাসূলকে অস্বীকারকারী হিসেবে গণ্য হবে। আল্লাহ্‌ তাহআলা নূহ (আ:)এর কওম সম্পর্কে বলেন, كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ দুআনূহের জাতি রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে । (সূরা শুআ’রা- ১০৫) হূদ (আ:)এর জাতি সম্পর্কে বলেন, كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ দুআআহদ জাতি রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে । (সূরা শুআ’রা- ১২৩) অথচ এ সমস্ত লোক শুধু তাদের নবীদেরকেই অস্বীকার করেছিল। কিন্তু যেহেতু সমস্ত নবীদের মিশন একই ছিল; তাই তাঁদের একজনকে যে মিথ্যা প্রতিপন্ন করবে, সে সমস্ত নবীকেই মিথ্যা প্রতিপন্নকারী বলে গণ্য হবে।

এভিত্তিতে খৃষ্টানদের মধ্যে যারা নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাঁর অনুসরণ করে নি; তারা প্রকৃতান্তরে ঈসা বিন মারইয়ামকেই মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং তারা কাফের। কেননা তিনি তাদেরকে মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর আগমণ সম্পর্কে সুসংবাদ দিয়েছিলেন। আদেশ দিয়েছিলেন তাঁর অনুসরণ করার। কিন্তু তারা তা করে নি। এরূপই কথা হল ইহুদী ও অন্যদের সম্পর্কে।