hadith book logo

তাওহীদের কিশতী

লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

ঈমান বিনষ্টকারী বিষয় সমূহ: ১) ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা:

ইসলামকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা ধর্মদ্রোহিতা মুলক কাজ। আল্লাহ্‌ বলেন:

قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ

দুআবলুন, তোমরা কি আল্লাহ্‌, তাঁর আয়াত সমূহ এবং রাসূলকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছিলে? কোন ওযর পেশ কর না, ঈমান গ্রহণ করার পর অবশ্যই তোমরা কাফের হয়ে গেছ । (সূরা তওবা-৬৫)

বর্তমান কালে কিছু লোক বলে থাকে- ইসলাম পুরাতন ধর্ম এ যুগে তা অচল, অথবা ইসলাম সেকেলে অনগ্রসর ধর্ম, অথবা বলে থাকে আধুনিক আইন-কানুন ইসলামের আইন-কানুন থেকে উত্তম, অথবা বলে থাকে যারা তাওহীদ.. তাওহীদ.. করে, মাজার-দরবার প্রভৃতির বিরোধিতা করে তারা কট্টরপন্থী.. ওয়াহাবী.. মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টিকারী..ইত্যাদি। অনেকে দাড়ি নিয়ে পর্দা নিয়ে হাঁসি-ঠাট্টা করে..। এগুলো সবই ঈমান বিধ্বংসী বিষয়।