১
তাওহীদের কিশতী
লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
মূর্তী.. ভাস্কর্য.. স্মৃতিসৌধ.. প্রভৃতি সম্মান করা
মূর্তী.. ভাস্কর্য.. স্মৃতিসৌধ.. প্রভৃতিকে সম্মান করা শির্কের অন্যতম মাধ্যম..। মূর্তী অর্থ- মানুষ বা প্রাণীর আকৃতিতে প্রস্তুত প্রতিকৃতি। ভাস্কর্য বলা হয়, নেতা বা মহান ব্যক্তিত্বদের স্মরণার্থে নির্মীত প্রতিকৃতিকে। সাধারণতঃ এসমস্ত মূর্তী প্রকাশ্য স্থানে, বড় রাস্তায়, চৌরাস্তার মোড়ে রাখা হয়। স্মৃতিসৌধ বলা হয়- বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে নির্মীত সৌধ বিশেষ। পৃথিবীতে তো শির্কের সূচনা হয় এসমস্ত মূর্তী ভাস্কর্যকে কেন্দ্র করেই। তুমি কি দেখোনি নূহ (আ:)এর সমপ্রদায়ের লোকেরা যখন তাদের বিশিষ্ট লোকদের মূর্তী তৈরী করল, তখন খুব বেশী দিন যেতে না যেতে তারা কিভাবে তাদের ইবাদত করতে শুরু করে দিল?
এজন্যই নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মূর্তী স্থাপন করতে নিষেধ করেছেন। নিষেধ করেছেন ছবি, চিত্র.. ঝুলিয়ে রাখতে। কেননা তা শির্কের দরজাকে উম্মুক্ত করে; বরং তিনি (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চিত্রকরদের প্রতি অভিশাপ করেছেন। তিনি বলেছেন এরা ক্বিয়ামত দিবসে সর্বাধিক কঠিন আযাবের সম্মুখিন হবে। তাই তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত ছবি, মূর্তীকে মিটিয়ে ফেলতে। তিনি আরো বলেছেন যে গৃহে ছবি বা মূর্তী থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না।