১
তাওহীদের কিশতী
লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
গাইরুল্লাহ্র নামে শপথ করা.. শির্কের অন্যতম মাধ্যম
আল্লাহ্ ছাড়া অন্য কারো নাম নিয়ে শপথ করা হারাম। যেমন কাহবার নাম নিয়ে শপথ করা, আমানতের নাম নিয়ে, মর্যাদার দোহাই দিয়ে, উমুকের বরকতের দোহাই দিয়ে, কোন নবী বা ওলীর নাম নিয়ে, পিতা-মাতার নাম নিয়ে, ইত্যাদির নাম নিয়ে শপথ করা সবই হারাম। (এমনিভাবে সন্তানের মাথায় হাত রেখে, রাতকে সাক্ষি রেখে, খাদ্যকে সাক্ষি রেখে, মাটি হাতে নিয়ে.. কথা বলা বা শপথ করা গাইরুল্লাহ্র নামে শপথের অন্তর্ভূক্ত।) কেননা শপথ মানে সম্মান যা আল্লাহ্ ছাড়া কারো জন্য জায়েয নয়। ইমাম আহমাদ মারফূ সূত্রে ইবনু ওমর (রা:) থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ( مَنْ حَلَفَ بِغَيرِ اللهِ فَقَدْ أشْرَكَ ) দুআযে ব্যক্তি আল্লাহ্ ছাড়া কারো নামে শপথ করবে সে শির্ক করবে । (আহমাদ, আবু দাঊদ, তিরমিযী) তিনি (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেন, ( مَنْ كاَنَ حاَلِفاً فَلْيَحْلِف بِاللهِ أوْ لِيَصْمُتْ ) দুআকেউ যদি শপথ করে তবে সে যেন আল্লাহ্র নামে শপথ করে অথচ যেন নীরব থাকে । (বুখারী ও মুসলিম)
যদি কোন মানুষ গাইরুল্লাহ্র নামে শপথ করে বিশ্বাস রাখে যে শপথকৃত বস্তু বা ব্যক্তির মর্যাদা আল্লাহ্র মর্যাদার ন্যায় তবে তা শির্কে আকবার বা বড় শির্ক। আর যদি বিশ্বাস করে তা আল্লাহ্র নিম্ন পর্যায়ের তবে তা শির্ক আছগার বা ছোট শির্ক।
যদি কোন ব্যক্তির মুখ থেকে অনিচ্ছাকৃত এরূপ শপথ বের হয়ে যায় তবে তার কাফ্ফারা হল, তৎক্ষণাত সে ওলাইলাহা ইল্লাল্লাহ্হ বলবে। যেমনটি ছহীহ্ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, দুআকেউ যদি (অসতর্কতার কারণে) ওলাতহ বা ওউয্যাহর নামে শপথ করবে সে যেন ওলাইলাহা ইল্লাল্লাহহ বলে । আর যে ব্যক্তির মুখ থেকে এরূপ কথা বেশী বেশী বের হয় সে যেন তা পরিত্যাগ করার জন্য চেষ্টা করে।
আরো কিছু কথা যা মানুষের মুখ থেকে সহজেই বের হয়, যেমন- ওআপনি যদি না থাকতেনহ, ওআল্লাহ্ এবং আপনি ছাড়া আমার কেউ নেইহ, ওএটা আল্লাহ্ এবং আপনার বরকতের ফলহ ইত্যাদি। এসব কথাও শির্কের বাহণ। বরং বলবে: ওআল্লাহ্ যা চান অত:পর আপনি যা চানহ.., ওআল্লাহ্র রহমত যদি না হত অতঃপর আপনি যদি না থাকতেনহ..।