১
তাওহীদের কিশতী
লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩২
৬) তক্বদীরের ভাল-মন্দের প্রতি ঈমান:
ঈমান রাখতে হবে যে, আল্লাহ্ তাহআলার জ্ঞান অপরিসীম হওয়ার কারণে প্রতিটি বিষয় সংঘটিত হওয়ার আগেই তিনি সে সম্পর্কে জ্ঞান রাখেন। প্রতিটি বিষয় ব্যাপকভাবে এবং বিশদভাবে তিনি জ্ঞান রাখেন। আর তা লওহে মাহফূযে (সংরক্ষিত কিতাবে) লিখে রেখেছেন। তিনি সমস্ত জগতকে সৃষ্টি করেছেন। তিনি বলেন,
اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ
দুআআল্লাহ্ সমস্ত বস্তু সৃষ্টিকারী এবং তিনি সবকিছুর উপর তত্বাবধায়ক । (সূরা যুমার- ৬২) এ জগতে যা কিছুই ঘটুক আল্লাহ্ সে সম্পর্কে জ্ঞান রাখেন। তিনি এরশাদ করেন,
إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
দুআনিশ্চয় আমি প্রতিটি বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি । (সূরা ক্বামার- ৪৯)
প্রত্যেক মানুষের নিজস্ব ইচ্ছা ও সামর্থ রয়েছে। সে অনুযায়ী কোন কর্ম বাস্তবায়ন বা পরিত্যাগের সে স্বাধীনতা রাখে। চাইলে সে ওযু করতে বা ছালাত আদায় করতে পারে, ইচ্ছা করলে বিভ্রান্ত হতে পারে বা অশ্লীল কর্মে জড়িতও হতে পারে.. সবক্ষেত্রেই সে স্বাধীন। একারণেই তার হিসাব নেয়া হবে এবং সে অনুযায়ী তাকে প্রতিদানও দেয়া হবে। সুতরাং কোন ওয়াজিব বিষয় পরিত্যাগ করে বা অন্যায় কর্মে লিপ্ত হয়ে তক্বদীরের দোষ দেয়া বৈধ হবে না।