hadith book logo

তাওহীদের কিশতী

লেখকঃ ডঃ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল উরাইফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

আশ্চর্যের বিষয়

অনেক মানুষ এধরণের বিদআতী মীলাদ মাহফিল গুলোতে অত্যন্ত আগ্রহের সাথে যোগদান করে থাকে; অথচ তাদেরকে অনেক সময় ছালাতের জামাহআতে এমনকি জুমআর ছালাতেও অনুপস্থিত দেখা যায়। অনেকের ধারণা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিলে হাজির হন, একারণে তারা তাঁকে স্বাগতঃ জানিয়ে দাঁড়িয়ে যায় এবং সালাম পেশ করে.. ওইয়া নবী সালামু আলাইকা..হ। নিঃসন্দেহে এটি মিথ্যা এবং অজ্ঞতা। কেননা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বীয় কবর শরীফে রয়েছেন। ক্বিয়ামতের পূর্বে তিনি সেখান থেকে বের হবেন না। আর তাঁর রূহ মোবারক আল্লাহ্‌র নিকট সম্মানিত গৃহ ঈল্লীনের মধ্যে রয়েছে। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, দুআক্বিয়ামতের দিন আমি সর্বপ্রথম কবর থেকে বের হব । (মুসলিম) হ্যাঁ, নবীজির উপর দরূদ পাঠ তাঁর প্রতি সালাম পেশ করা নিঃসন্দেহে নৈকট্যদানকারী সর্বোত্তম আমল সমূহের মধ্যে অন্যতম একটি। আল্লাহ্‌ বলেন,

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً

দুআনিশ্চয় আল্লাহ্‌ এবং ফেরেস্তাগণ নবীর উপর ছালাত পাঠ করেন। হে ঈমানদারগণ! তোমরা তাঁর প্রতি দরূদ পাঠ কর এবং সালাম পেশ কর । (সূরা আহযাব- ৫৬)

আমরা সবাই জানি, কোন মানুষের ঈমান পূর্ণ হবে না, যে পর্যন্ত রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে ভাল না বাসবে, তাঁকে সম্মান না করবে। আর তাঁকে ভালবাসা ও সম্মান করার অর্থ হল, তাঁকে ইমাম হিসেবে গ্রহণ করা, একমাত্র তাঁরই অনুসরণ করা। সুতরাং ইবাদত করতে গিয়ে তাঁর শরীয়তকে ডিঙ্গিয়ে যেন আমরা কোন কিছু না করতে যাই। আল্লাহ্‌ বলেন,

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

দুআবলুন! তোমরা যদি আল্লাহ্‌কে ভালবাসতে চাও, তবে আমার অনুসরণ কর। তাহলে আল্লাহ্‌ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন। আল্লাহ্‌ অতিব ক্ষমাশীল পরম দয়ালু । (সূরা আল্ ইমরান- ৩১)