hadith book logo

কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম

লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

(চ) উৎসাহ উদ্দীপনা ও ভয়ভীতি সঞ্চার

তিনি স্বজাতিকে কল্যাণ ও হিতকর কাজের জন্য উৎসাহ প্রদান এবং অন্যায়-অবিচার, পাপ-পঙ্কিলতা প্রভৃতি গর্হিত কাজ সম্পর্কে ভীতি প্রদর্শন করতেন, যাতে মানুষ দুনিয়াতে শান্তিতে বসবাস করে এবং পরকালীন জীবনে মুক্তি লাভে সক্ষম হয়। ইসলামী দা‘ওয়াহ প্রচারের অন্যতম মাধ্যম হল প্রেরণা সৃষ্টি ও ভীতি সঞ্চার। মূসা আলাইহিস সালাম এর দা‘ওয়াতে দু‘টিরই সমাবেশ ঘটেছিল। তবে তার দা‘ওয়াতের মাঝে প্রেরণা সৃষ্টির চেয়ে ভীতি সঞ্চারের পরিমাণ বেশী ছিল, ফলে ফের‘আউনের সাথে প্রথম সাক্ষাতেই তিনি সঠিক পথ অনুকরণের বিনিময়ে সূসংবাদ এবং মিথ্যারোপ ও পৃষ্ঠপ্রদর্শনের জন্য কঠিন শাস্তির হুশিয়ারবাণী উচ্চারণ করেছিলেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছেঃ ‘‘(মূসা আলাইহিস সালাম বলল) আমরা তোমার কাছে তোমার প্রতিপালকের নিদর্শন নিয়ে এসেছি। যে সঠিক পথ অনুসরণ করবে তার জন্য শাস্তি। আর ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে, শাস্তি তার জন্য যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।’’ [আল-কুরআন, সূরা ত্ব-হা : ৪৭-৪৮।]