hadith book logo

কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম

লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

উপসংহারঃ

পরিশেষে বলা যায় যে, মূসা আলাইহিস সালাম একজন বড়মাপের দা‘ঈ ও মুজাহিদ ছিলেন। একজন দা‘ঈ ইলাল্লাহ হিসেবে অসংখ্য গুণের আঁধার ছিলেন তিনি। অত্যন্ত প্রতকিূল পরিস্থিতিতে পৃথিবীতে আগমন করেও যিনি সারাজীবন দীনে হকের উপর অবিচল থাকার অভিপ্রায় নিয়ে মানুষকে যাবতীয় যুলুম নির্যাতন হতে রক্ষা করে এক আল্লাহর ইবাদতের দিকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইসলামী দা‘ওয়াতকে মানুষের মাঝে স্পষ্ট ও কাঙ্খিত উপায়ে তুলে ধরার জন্য তিনি স্থান, কাল, পাত্র ভেদে বিভিন্ন হিকমতপূর্ণ কৌশল অবলম্বন করেছিলেন। এমনকি, দা‘ওয়াহকে ফলপ্রসূ করার নিমিত্তে আল্লাহর সাহয্য ও তার প্রতি পূর্ণ নির্ভর হওয়ার পাশাপাশি সমসাময়িক যুগশ্রেষ্ঠ উপকরণ ব্যবহার করতেও দ্বিধা করেন নি। মহান আল্লাহ তার সাথে সরাসরি কথা বলে তাকে মর্যাদাবান করেছেন। অতএব, আজকের যুগে যারা দা‘ওয়াতী কার্যক্রমে নিজেদের নিয়োজিত করেছেন, তারা যদি তার আদর্শ ও পন্থা বেছে নিয়ে ব্যক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়ে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে দা‘ওয়াতী কাজ আঞ্জাম দেন, তবে দা‘ওয়াহর ক্ষেত্রে একটি বিপ্লব সাধন সম্ভব বলে আমার বিশ্বাস।