১
কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম
লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
দুই. রিসালাতের প্রতি আহ্বান
মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম পরাক্রমশালী ও অত্যাচারী শাসক ফের‘আউনের কাছে বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ হতে নিজের রাসূল হওয়ার খবর দিলেন। পবিত্র কুরআনে এ মর্মে এসেছেঃ
‘‘আর মূসাআলাইহিস সালাম বললেন, হে ফের‘আউন! আমি রাববুল আলামীনের প্রেরিত রাসূল। আমার জন্য কোন ক্রমেই শুভনীয় নয় যে, আল্লাহ তা‘আলা সম্পর্কে সত্য ব্যতীত অন্য কিছু বলি। নিঃসন্দেহে আমি তোমাদের জন্য তোমাদের রবের তরফ থেকে প্রমান এবং নিদর্শন নিয়ে এসেছি।’’ [আল-কুরআন, সূরা আল- আ‘রাফ: ১০৪-১০৫।]
অত্র আয়াতের মাধ্যমে মূসা (আ) নিজেই নিজের রাসূল হওয়ার কথা ঘোষণা করলেন, যাতে পরাক্রমশালী রবের দাবী উত্থাপনকারী ফের‘আউনের অন্তর জাগরিত হয় এবং সে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারে।