hadith book logo

কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম

লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

(ছ) সর্বোত্তম পন্থায় বিরোধীদের বক্তব্য খন্ডনঃ

এটি হিকমতের নামান্তর এবং ইসলামী দা‘ওয়াহ প্রচারের অত্যন্ত কার্যকর একটি পন্থা। মূসা আলাইহিস সালাম বিরোধীদের যারতীয় বক্তব্যকে অসার ও মিথ্যা প্রতিপন্ন করার নিমিত্তে সর্বোত্তম পন্থায় তাদের সাথে যুক্তি তর্কে লিপ্ত হয়েছিলেন। আজকেও যারা ইসলামের বিরোধীতায় ব্রত হয় তাদের বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করার জন্য দা‘ঈদের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সর্বোত্তম পন্থায় তার উত্তর প্রদানে সচেষ্ট হতে হবে। এ মর্মে মহান আল্লাহ বলেন‘‘হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপন পালনকর্তার পথে হিকমত, উত্তম উপদেশ ও সর্বোত্তম পন্থায় তর্কের মাধ্যমে আহ্বান করুন।’’ [আল-কুরআন, সূরা আন নাহল : ১২৫।]