hadith book logo

কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম

লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

(গ) উৎসাহ ও ভীতিসঞ্চার উভয়ের মাঝে সমন্বয় সাধনঃ

দা‘ঈ মানুষকে যাবতীয় সৎকাজে উৎসাহ দেয়ার পাশাপাশি সকল প্রকার অন্যায়-অবিচার, পাপ-পঙ্কিলতা প্রভৃতি গর্হিত কার থেকেও সতর্কতা প্রদর্শনমূলক ভীতি সঞ্চারে উদ্বুদ্ধ হবে। তাহলেই দা‘ওয়াত পূর্ণরূপে কার্যকর হবে। সকল নবী রাসূল মানুষকে আল্লাহ্‌র পুরুস্কার ঘোষণার সাথে সাথে তার শাস্তির বাণীও উচ্চারণ করে স্ব-স্ব জাতিকে সতর্ক করেছিলেন।