১
কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম
লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
(খ) সুস্পষ্ট বক্তৃতা ও বিবৃতি দানঃ
দা‘ওয়াতের ক্ষেত্রে বক্তৃতা ও বিবৃতি চুম্বকের ন্যায় মানুষকে আকৃষ্ট করে থাকে। সুস্পষ্ট বক্তৃতা মানুয়ের হৃদয়ে জাদুর ন্যায় প্রভাব ফেলে। মানব হৃদয়ে এক রকমের আলোড়ন সৃষ্টি করে মানুষকে সত্য ও সুন্দর গ্রহণে উদ্বুদ্ধ করে। কর্কশ ও কঠোর হৃদয়কেও নম্র, ভদ্র, শালীন ও হকের উপদেশ প্রহণের উপযোগী করে তোলে। যেমনটি মূসা আলাইহিস সালাম ও ফের‘আউন এবং তার সম্প্রদায়ের মাঝে দেখা যায়।