১
কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম
লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
ক) নম্র ও উত্তম ব্যবহার
ইসলামী দা‘ওয়াহর ক্ষেত্রে এ গুণটির গুরুত্ব অপরিসীম। নম্রতা দা‘ঈকে মাদউদের নিকটতম করে দেয় এবং তাদেরকে দীন প্রহণে উদ্বুদ্ধ করে। নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এ গুণের প্রকৃষ্ট উদাহরণ। পবিত্র কুরআনে এসেছে, [আল-কুরআন, সূরা আলেইমরান : ১৫৯।]
আল্লাহ্র দয়ায় আপনি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছিলেন; যদি আপনি রূঢ় ও কঠোরচিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন, তারপর আপনি কোন সংকল্প করলে আল্লাহ্র উপর নির্ভর করবেন; নিশ্চয় আল্লাহ্ (তার উপর) নির্ভরকারীদের ভালবাসেন।