১
কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম
লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৩
(জ) অনুকুল-প্রতিকূল সর্বাবস্থায় দীনে হকের উপর অবিচল থাকাঃ
একজন দাঈ দা‘ওয়াতের ক্ষেত্রে যেমনি হিকমত অবলম্বন করবে, তেমনি অনুকূল ও প্রতিকূল সর্বাবস্থায় সত্য দীনের উপর অটল ও অবিচল থাকবে। এক্ষেত্রে কোন অত্যাচারী শাসকের অত্যাচার ও হুমকির ফলে সত্যপথ হতে বিচ্যুত হবে না। মূসা আলাইহিস সালাম জন্ম থেকেই প্রতিকূল অবস্থায় দিনাতিপাত করে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়েছিলেন। তবুও এক মুহুর্তের জন্যেও সত্যদীন বিমুখ হননি। ঘোর শত্রু ফের‘আউনের গৃহে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছিলেন। অতএব, মহান আল্লাহর নিকট সর্বাবস্থায় সাহায্য প্রর্থনা ও আশ্রয় প্রত্যাশার মাধ্যমে সত্য ও সঠিক পথে অবিচল থাকা ষম্ভব।