hadith book logo

কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম

লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

(ঙ) দা‘ওয়াতের পাশাপাশি সমসাময়িক উপকরণ ব্যবহারঃ

দাঈ আল্লাহর উপর পূর্ণনির্ভর ও ভরসা রেখে যুগশ্রে্ষ্ট বাহ্যিক উপকরণাদি ব্যবহার করতে পারবে। এটি তাওয়াক্কুল এর পরিপন্থি নয়। বরং আল্লাহর উপর তাওয়াক্কুলের জন্য সঠিক সর্মপন্থা। মহান আল্লাহ তার মনোনীত নবী-রাসূলদেরকে সমসাময়িক যুগের জ্ঞানে সমৃদ্ধ করে সে সময়কার যাবতীয় উপকরণ ব্যবহার করার মাধ্যমে দা‘ওয়াতী কার্যক্রম পরিচালিত করার নির্দেশ দিয়েছিলেন এবং তারা তা ব্যবহারে সচেষ্ট ছিলেন। ফলে, তার ভিন্ন ভিন্ন মু‘যিজা প্রাপ্ত হয়েছিলেন, যা বিরোধীদের জন্য এক বড় ধরণের চ্যালেঞ্জ হিসেবে সমাদৃত ছিল।