১
রাসূল যেভাবে রমজান যাপন করেছেন
লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
রাসূলের সাথে এতেকাফ যাপনে অনুমতি প্রদান
রাসূল তার স্ত্রী-গণকে তার সাথে এতেকাফ পালনের অনুমতি প্রদান করতেন। আয়েশা রা. বর্ণিত আছে : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশ দিনে এতেকাফের উল্লেখ করলেন, আয়েশা অনুমতি চাইলে তাকে অনুমতি দিলেন। হাফসা আয়েশা রা.-কে তার জন্য অনুমতির কথা বললে তিনি অনুমতি নিলেন...। [বোখারি : ২০৪৫।]
অন্য রেওয়ায়েতে আছে : আমি তার কাছে অনুমতি চাইলে আমাকে অনুমতি দিলেন। হাফসাও অনুমতি প্রার্থনা করল, তিনি তাকেও অনুমতি দিলেন। [আব্দুর রাজ্জাক : ৮০৩১, হাদিসটি সহি।]
অনুমতি গ্রহণের এই পর্ব হতে দায়বদ্ধতার বিষয়টি প্রবলভাবে ধরা পড়ে। মুসলিম পরিবার ও তার কাঠামো এ দায়বদ্ধতা ও অনুমতি গ্রহণের নীতির উপর অনেকটাই নির্ভর করে, এর মাধ্যমে পরিবারের সদস্যদের মাঝে পারস্পরিক সম্মান, স্থিরতা ও বিশ্বাস বৃদ্ধি পায়।
এতেকাফের ক্ষেত্রে উম্মাহাতুল মোমিনীনদের অনুমতি প্রদানের মাধ্যমে প্রমাণ হয়, এতেকাফ কেবল পুরুষের জন্য নয়, বরং নারীদের জন্যও বৈধ। নারীদের জন্য শর্ত হচ্ছে অভিভাবকের অনুমতি লাভ—হাদিস থেকে যেমন প্রমাণ হয়। নারীদের এতেকাফের পরিবেশ হতে হবে ফেতনার যাবতীয় সম্ভাবনা হতে মুক্ত, পর পুরুষের সংস্পর্শ হতে নিরাপদ। কারণ, কল্যাণ আনয়নের পূর্বে মন্দের অপনয়ন আবশ্যক। [আলবানি, কেয়ামু রমজান : ২৯।]