১
জান্নাতের পথ
লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
কুরআনের সত্যতা সম্পর্কে আল্লাহর বক্তব্য
وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ يُّفْتَرٰى مِنْ دُوْنِ اللهِ وَلٰكِنْ تَصْدِيْقَ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ الْكِتَابِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعَالَمِيْنَ
এ কুরআন তো এমন নয় যে, আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে; বরং এটি যা তার সামনে রয়েছে, তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোন সন্দেহ নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে।
(সূরা ১০/ইউনুসঃ৩৭)
وَاِنْ كُنْتُمْ فِيْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَأْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِه وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللهِ اِنْ كُنْتُمْ صَادِقِيْنَ
আর তোমরা যদি সে সম্পর্কে সন্দেহ পোষণ করে থাক যা আল্লাহ নাযিল করেছেন তার বান্দার উপর, তবে তোমরা তার মত একটা সূরা বানিয়ে নিয়ে আস এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীদেরকে ডাক যদি তোমরা সত্যবাদী হও।
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِيْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُۚ اُعِدَّتْ لِلْكَافِرِيْنَ
অতঃপর যদি তোমরা তা না পার আর কখনো তোমরা তা পারবে না তাহলে জাহান্নামের সেই আগুনকে ভয় কর যার জ্বালানি হবে মানুষ ও পাথর।
(সূরা ২/বাকারাঃ ২৩-২৪)
সূরা নং ৬৯, সূরা আল হাক্কাহ এর ৩৮-৪৮ আয়াতে আল্লাহ বলেন,
فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ
অতএব তোমরা যা দেখছ, আমি তার কসম করছি।
وَمَا لَا تُبْصِرُوْنَ
আর যা তোমরা দেখছ না তারও,
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍ
নিশ্চয় এটি (কুরআন) এক সম্মানিত রাসূলের বাণী।
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيْلًا مَّا تُؤْمِنُوْنَ
আর এটি কোন কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস কর।
وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ
আর কোন গণকের কথাও নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ কর।
تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعَالَمِيْنَ
এটি (কুরআন) সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِ
যদি সে আমার নামে কোন মিথ্যা রচনা করত,
لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِ
তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম।
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَ
তারপর অবশ্যই আমি তার হৃদপিন্ডের শিরা কেটে ফেলতাম।
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَ
অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পারত না।
وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِيْنَ
আর এটিতো (কুরআন) মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।
সুতরাং আজ থেকেই মুত্তাকী হবার অভিপ্রায়ে কুরআন থেকে উপদেশ গ্রহণ ও কুরআন অনুযায়ী চলার জন্য কুরআন বুঝার ও মেনে চলার চেষ্টা করুন। মূলত আল্লাহ তার বান্দাদেরকে মুত্তাকী বানানোর জন্যই কুরআন নাযিল করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব ইমাম পাবলিকেশন্স এর সূরা বাকারা কিতাবটি সংগ্রহ করুন আর বুঝে বুঝে পড়তে থাকুন। আল্লাহ আমাদের জন্য কুরআন বুঝা, কুরআন অনুযায়ী চলা সহজ করে দিন, বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দিন এবং আমাদের নেককাজগুলো কবুল করুন। আমীন।