hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

কুরআন সম্পর্কে কয়েকটি হাদীস

সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাবের (কুরআনের) কথা, সবচেয়ে উত্তম পদ্ধতি হলো মুহাম্মদ ﷺ এর পদ্ধতি, সবচেয়ে নিকৃষ্ট হলো দ্বীনের ভিতর নতুন কিছু সৃষ্টি করা, এরকম প্রতিটি নতুন সৃষ্টিই হলো বিদআত, প্রতিটি বিদআতের পরিণতি হলো গোমরাহী আর প্রতিটি গোমরাহীর পরিণতি হলো জাহান্নাম। (নাসাঈ**)

আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটিকে যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব (কুরআন) আর অন্যটি হলো রাসূল ﷺ এর সুন্নত। (মুয়াত্তা মালেক-১৫৯৫)।

তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কুরআন শিখে ও অন্যকে কুরআন শিক্ষা দেয়। বুখারী, হা- ৫০২৭ (উদ্দেশ্য হলো কুরআনের জ্ঞান অর্জন করা, কুরআন দিয়ে জীবন গড়া ও অন্যকে বুঝানো)।